এই সময়ের ছড়া

মরমি ছড়া

আপডেট : ১৪ নভেম্বর ২০১৯, ১৯:২৯

গুপ্ত খবর

 

ইটের ঘর না মাটির ঘর

বেভোলা মন বেখবর।

        খবর লওয়ার কষ্ট ভারি

         কইতে নারি সইতে নারি।

ও ভোলা মন, যাবি না মন,

মাটির বিছনা, খুব নিরজন

        সেইটাই তো আসল বাড়ি—

বেহুদা হও স্বপ্নচারী।

পথ চাইয়া রয় সেই নিচা ঘর

থাকবে পড়ে এই চরাচর—

আপনজনা হইবো রে পর

খবর হইবো মনের ভিতর...

          

পোড়া বংশী

 

অচিনপুরের বাঁশির সুর

মন উচাটন ধায় সুদূর।

বাঁশিঅলার নিঠুর হিয়া

খেলতে আছে হূদয় নিয়া।

 

সুরের ঘোরে মাতলা চুর

আতঙ্কে হিম শোকবিধুর।

মনেতে ভয় সে অঙ্কুর

থাকতে না দ্যায় নিদ্রাতুর।