সুনামগঞ্জে কুস্তি প্রতিযোগিতার উদ্বোধন

আপডেট : ১৪ নভেম্বর ২০১৯, ২১:৫০

সুনামগঞ্জে কুস্তি প্রতিযোগিতার উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে কুস্তি প্রতিযোগিতায় জেলার পাঁচটি উপজেলা অংশগ্রহণ করে। উপজেলাগুলো হলো: সুনামগঞ্জ সদর, দক্ষিণ সুনামগঞ্জ, জামালগঞ্জ, বিশ্বম্ভরপুর ও তাহিরপুর। এ সময় উপস্থিত ছিলেন—পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী প্রমুখ।