খুলনায় হত্যা মামলায় তিন জনের যাবজ্জীবন

আপডেট : ১৪ নভেম্বর ২০১৯, ২১:৫৩

খুলনায় আলোচিত সেতু ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার মো. ইউনুস আলীকে গলাকেটে হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া উল্লিখিত আসামিদের প্রত্যেককে সাত বছর করে কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক রোজিনা আক্তার এ রায় ঘোষণা করেন।  রায়ে অপর তিন আসামিকে দুই মাসের কারাদণ্ড, ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন বিচারক।