গলাচিপায় উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেল ১৩ বছরের এক কিশোরী। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. রফিকুল ইসলাম জানান, বুধবার সন্ধ্যায় গলাচিপা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দুলাল খলিফার ছেলে মনির খলিফার (২২) সঙ্গে মেয়েটির বিয়ের প্রস্তুতি চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে তিনি স্থানীয় ওয়ার্ড কমিশনার ও পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করেন।
