রাজশাহীতে প্রতারক চক্রের তিন সদস্য গ্রেফতার

আপডেট : ১৪ নভেম্বর ২০১৯, ২১:৫৪

রাজশাহীতে প্রতারক চক্রের তিন নারী সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন—বাগমারার তেগাছির মেহের হোসেনের মেয়ে মর্জিনা বিবি (৩৫), নগরীর কেদুর মোড়ের তসলিমার মেয়ে সুমি বেগম (৩০) ও টিকাপাড়ার মর্জিনা বেগম (৩০)।

মতিহার থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান বলেন, গত ১৫ অক্টোবর এ বিষয়ে মামলা হয়। ঐ মামলায় আসামিদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।