আয়কর মেলায় রিটার্ন জমা দিলেন প্রধানমন্ত্রী

আপডেট : ১৪ নভেম্বর ২০১৯, ২২:১৯

গতকাল বৃহস্পতিবার থেকে রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে শুরু হয়েছে সপ্তাহব্যাপী আয়কর মেলা। এই প্রথমবার মেলায় আয়কর রিটার্ন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে আয়কর রিটার্ন জমা দেন সিদ্দিকুর রহমান চৌধুরী। এ সময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও সাবেক যোগাযোগমন্ত্রী (সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী) সৈয়দ আবুল হোসেনও তাদের আয়কর রিটার্ন জমা দেন।

অর্থমন্ত্রী এবার কর দিয়েছেন ৯১ লাখ টাকা। তিনিসহ তার পরিবারের ৪ সদস্য কর দিয়েছেন ৭ কোটি ৭৮ লাখ টাকা। সৈয়দ আবুল হোসেন এবার কর দিয়েছেন ২৫ কোটি টাকার কিছু বেশি। একই অনুষ্ঠানে কোম্পানি হিসেবে ইসলামী ব্যাংক ১০০ কোটি টাকা কর দিয়েছে।