আড়াইহাজারে ১ হাজার বস্তা চালসহ ট্রলার পানির নিচে

আপডেট : ১৫ নভেম্বর ২০১৯, ০০:১৬

আড়াইহাজারে ১ হাজার বস্তা চালসহ একটি ট্রলার ডুবে গেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোপালদী বাজারে ট্রলার ঘাটে এই ঘটনা ঘটে।

জানা গেছে, ১ হাজার বস্তা চাল নিয়ে মুন্সীগঞ্জ থেকে রওনা দিয়ে একটি ট্রলার দুপুরে গোপালদী বাজারে এসে পৌঁছায়। চাল নামানো শুরু করার আগেই হঠাত্ ট্রলারটি ডুবে পানির নিচে চলে যায়। এতে ১ হাজার বস্তা চাল নষ্ট হয়ে যায়। এর মধ্যে গোপালদী বাজারের গোপালদী রাইজের ৩৬১ বস্তা, মজিবুর হাজীর ৪৭০ বস্তা, রাশেদের ১২০ বস্তা এবং জন্টু বাবুর ৫০ বস্তা চাল রয়েছে।