বাংলাদেশে হোমিওপ্যাথি চিকিত্সা বিজ্ঞানের অসামান্য উন্নয়নের জন্য বাংলাদেশ হোমিওপ্যাধি বোর্ডের চেয়ারম্যান, ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দিলীপ রায়কে বাংলাদেশ হোমিওপ্যাথি গবেষণা পরিষদ ‘হোমিও রত্ন’ উপাধিতে ভূষিত করে। ১২ নভেম্বর বাংলাদেশ হোমিওপ্যাথি গবেষণা পরিষদের সম্মেলনে এ উপাধি প্রদান করা হয়। সম্মেলনে ভারতের বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিত্সক ডা. সুনির্মল সরকার. ডা. শ্রীকান্ত চৌধুরী উপস্থিত ছিলেন। ডা. দিলীপ রায় বলেন. হোমিওপ্যাথির আজকে যে উন্নয়ন হয়েছে বিশেষ করে হোমিও শিক্ষকদের বেতন-ভাতা ও চিকিত্সকদের সরকারি চাকরি তা একমাত্র সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক আন্তরিকতায়। সম্মেলনে সভাপতিত্ব করেন ডা. অপূর্ব কুমার দাস।—প্রেস বিজ্ঞপ্তি
