নরসিংদীতে গীতাপাঠের স্বর্ণপদক প্রতিযোগিতা

আপডেট : ১৫ নভেম্বর ২০১৯, ০০:১৮

বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কর্তৃক জাতীয় পর্যায়ে শ্রীমদ্ভাগবত গীতা পাঠের স্বর্ণপদক প্রতিযোগিতার অংশ হিসেবে নরসিংদী জেলা পর্যায়ে চূড়ান্ত বাছাই প্রতিযোগিতা গত মঙ্গলবার গোপীনাথ জিউড় আখড়াধামে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। প্রধান আশীর্বাদক ছিলেন পূজা উদ্যাপন পরিষদের উপদেষ্টা জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক স্বপন কুমার সাহা। প্রধান অতিথি ছিলেন সভাপতি  মিলন কান্তি দত্ত। প্রধান বক্তা ছিলেন সহসভাপতি জে এল ভৌমিক। জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি প্রফেসর সূর্য্যকান্ত দাসের সভাপতিত্বে আরো বক্তব্য দেন ইঞ্জি. মানিক কে. ভট্টাচার্য্য, কোষাধ্যক্ষ বাবুল দেবনাথ, বিনোদ বিহারী সাহা, অনিল চন্দ্র ঘোষ প্রমুখ। প্রতিযোগিতায় জেলার ছয়টি উপজেলা থেকে ১০৫ প্রতিযোগী অংশগ্রহণ করে। এদের মধ্যে নয় জনকে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য বাছাই করা হয়। তপন আচার্য্যের সঞ্চলনায় প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন ইসকন নরসিংদীর অধ্যক্ষ প্রহ্লাদ কৃষ্ণ দাস, দেব প্রসাদ সাহা, গৌতম চন্দ্র মিত্র, রাম দাস পাল ও কৃষ্ণ কান্ত আচার্য্য।