রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ১৫ নভেম্বর ২০১৯, ০০:১৮

মো. আবদুল মান্নান হাওলাদার

বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া গ্রামের মৃত আবদুল জব্বার হাওলাদারের পুত্র এবং রাজধানী মিরপুরে ভোকেশনাল ট্রেনিং সেন্টারের প্রকল্প পরিচালক মো. কামাল হোসেনের পিতা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল মান্নান হাওলাদার (৭০) গত মঙ্গলবার ঢাকায় হূদেরাগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে, মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। গত মঙ্গলবার রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন, বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির ভাইস চেয়ারম্যান ফারহাত হোসেন গভীর শোক প্রকাশ করেন।