কৃষকদের কল্যাণ, দারিদ্র নিরসন, টেকসই এবং কৃষির উন্নয়নে অবদান রাখায় আজীবন সম্মাননা পেয়েছেন শেরপুর-২ আসনের সংসদ সদস্য মতিয়া চৌধুরী।
বৃহস্পতিবার ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন আয়োজিত ‘উন্নয়ন মেলা ২০১৯’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার হাতে সম্মাননা তুলে দেন। পুরস্কার হিসেবে সম্মাননাপত্র, ক্রেস্ট ও ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
পিকেএসএফ চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান আহমদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামা, পিকেএসএফ’র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মইনুদ্দিন আবদুল্লাহ, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণ, সংসদ সদস্যবৃন্দ, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং মিশন প্রধানগণসহ বিদেশি কূটনীতিকবৃন্দ ও আমন্ত্রিত অতিথিগণ।
ইত্তেফাক/জেডএইচ
