যে চতুর সেই বোকা,
ভিন্ন কিছু নয়!
বোকারা চাতুরী করে,
বুদ্ধিমানে কয়।
চাতুর্যকে বুদ্ধি বলে
বোকার সর্দার,
সততাকে দূরে ঠেলে
চলে সে দুর্বার।
অতি চালাক আসলে
অতি বোকা হয়!
সময়ে গলায় দড়ি
পড়বে নিশ্চয়!
বুদ্ধিমান হতে হলে
সত্ হতে হয়;
সত্ বুদ্ধির মাহাত্ম্য
হয় নাকো ক্ষয়।
সত্পথে জয়ী হওয়া
হয়তো বা কঠিন,
বেলা শেষে মনে হবে
জীবন রঙিন!
