যুক্তরাষ্ট্রের বৃহত্তম দুধ উত্পাদনকারী দেউলিয়ার পথে

আপডেট : ১৫ নভেম্বর ২০১৯, ১৯:৫৪

যুক্তরাষ্ট্রের বৃহত্তম দুগ্ধ উত্পাদনকারী কোম্পানি ডিন ফুডস দেউলিয়া হতে চলেছে। ইতিমধ্যে প্রায় ১০০ বছরের পুরানো এ প্রতিষ্ঠানটি দেউলিয়াত্বের জন্য আবেদন করেছে। মার্কিনিদের মধ্যে গরুর দুধ পানের হার কমায় সাম্প্রতিক বছরগুলোতে টানাপোড়েনের মধ্যে পড়ে গেছে এ বনেদি প্রতিষ্ঠানটি। গত দুই দশকে মার্কিনিদের মধ্যে মাথাপিছু দুধপানের হার ২৬ শতাংশ কমে গেছে। এর পরিবর্তে ভোক্তারা কম চিনিযুক্ত বা উদ্ভিদজাত দুধের প্রতি বেশি আগ্রহী হয়ে উঠছে। ২০১৯ সাল   কোম্পানিটির জন্য সবচেয়ে সংকটপূর্ণ একটি বছর। চলতি বছরের প্রথমার্ধ্বে কোম্পানির বিক্রি ৭ শতাংশ কমেছে।