বৃহস্পতিবার সন্ধ্যায় ‘টি-১০’ ক্রিকেটের উদ্বোধন উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বসেছিল ভারতীয় তারকাদের মেলা। একমাত্র বাংলাদেশি তারকা হিসেবে উপস্থিত ছিলেন শাকিব খান। বাংলাদেশ সময় রাত ১০টা নাগাদ মঞ্চে ওঠেন শাকিব।
দক্ষিণী মেগাস্টার মামোত্তি, আতিফ আসলাম, পার্বতী নয়ার রাকুল প্রীত সিংদের সঙ্গে মঞ্চে আলাদাভাবে পারফর্ম করেন শাকিব খান। মঞ্চে তার উপস্থিতির সঙ্গে আনন্দে মেতে ওঠেন দর্শকরা। মঞ্চে শাকিব খান ‘নাম্বার ওয়ান শাকিব খান’ গান দিয়ে পারফর্ম শুরু করেন। অনুষ্ঠানের ইভেন্ট আয়োজন করছে বলিউড সুপারস্টার শাহরুখ খানের নির্মাণ ও বিতরণকারী প্রতিষ্ঠান ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’ এবং নতুন ফরম্যাটে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছে দুবাই ক্রিকেট বোর্ড
