জাতীয় যুব আর্চারি শুরু আজ

আপডেট : ১৫ নভেম্বর ২০১৯, ২১:১৩

সারাদেশের ১০৩ জন আর্চার নিয়ে আজ থেকে টঙ্গীর শহিদ আহসান উল্ল­াহ মাস্টার স্টেডিয়ামে তৃতীয় জাতীয় যুব আর্চারি ২০১৯। এ প্রতিযোগিতায় বিভিন্ন জেলা, সার্ভিসেস, বিকেএসপি ও ক্লাবসহ ১০টি দল অংশ নেবে। দুই দিনব্যাপী এই আসরে রিকার্ভ বিভাগে তিনটি ও কম্পাউন্ড বিভাগে দুইটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা হবে। রিকার্ভ বিভাগে ৫৩ জন পুরুষ আর ২৫ জন মহিলা আর্চার খেলবেন জুনিয়র অনূর্ধ্ব ২০ ও ক্যাডেট অনূর্ধ্ব ১৭ আর ইয়ংস্টার অনূর্ধ্ব ১৪ তিনটি ক্যাটাগরিতে। আর কম্পাউন্ড বিভাগে ১৫ জন পুরুষ আর ১০ জন নারী আর্চার খেলবেন জুনিয়র অনূর্ধ্ব ২০ আর ক্যাডেট অনূর্ধ্ব ১৭ ক্যাটাগরিতে। উল্লেখ্য, কম্পাউন্ড বিভাগে থাকছে না কোনো দলগত ইভেন্টও।