ইরানে অনুষ্ঠিত প্রথম জুনিয়র বিশ্বকাপ কাবাডিতে বাংলাদেশ ব্রোঞ্জপদক পেয়েছে। গতকাল অনুষ্ঠিত সেমিফাইনালে বাংলাদেশ ৫২-২০ পয়েন্টে ইরানের কাছে হেরে ব্রোঞ্জপদক নিয়ে সন্তুষ্ট থাকতে হয়ে। জুনিয়র বিশ্বকাপ কাবাডির প্রথম আসর ছিল এটি, যেখানে ইরান, মালয়েশিয়া, থাইল্যান্ড, তুর্কমেনিস্তান, পাকিস্তান, ডেনমার্ক, আজারবাইজান, বাংলাদেশ, আফগানিস্তান, চাইনিজ তাইপে, শ্রীলঙ্কা, ইরাক ও কেনিয়াসহ ১৩টি দেশ লড়াই করে। টুর্নামেন্টের নিয়ম হচ্ছে সেমিফাইনালে হেরে যাওয়া দুই দল পাবে ব্রোঞ্জপদক। ব্রোঞ্জ পেয়েছে বাংলাদেশ এবং পাকিস্তান। অন্য সেমিফাইনালে পাকিস্তানকে হারায় কেনিয়া।
