মুরাদনগর উপজেলায় গাঁজা পাচারের সময় দুই কিশোরকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নহল চৌমুহনী থেকে তাদের আটক করা হয়। আটককৃত মাদক পাচারকারিরা হলো, কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার ভবানীপুর গ্রামের রিমন মিয়া ও কক্সবাজার জেলার রামু উপজেলার জাউচপাড়া গ্রামের দেলোয়ার হোসেন শাকিল। এ বিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম মনজুর আলম জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শুক্রবার আদালতের মাধ্যমে কুমিল্লা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
