প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতিবিরোধী অভিযানের সমর্থনে খুলনা মহানগর জাতীয় পার্টি-জেপি সমাবেশ করেছে। গতকাল শুক্রবার বিকালে নগরীর দোলখোলা কাজীবাড়ি মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খুলনা মহানগর জেপির সাধারণ সম্পাদক কাজী মাসুদ আহম্মেদ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছেন। নিজের দলের মধ্য থেকে শুরু করে তিনি সর্বস্তরে দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতিবিরোধী যে অভিযান শুরু করেছেন তার সমর্থনে আমরা সম্মিলিত দুর্নীতিবিরোধী জোট গঠন করেছি। সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন জেপির কেন্দ্রীয় ভাইস চেয়্যারম্যান শরীফ শফিকুল হামিদ চন্দন। বক্তৃতা করেন কেন্দ্রীয় জেপি নেতা অধ্যক্ষ এম এন আলম, খুলনা জেলা জেপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক মো. মোশারেফ হোসেন হাওলাদার, মহানগর সহসভাপতি মো. হায়দার আলী হাওলাদার, জেলা সাম্যবাদী দলের সভাপতি এফ এম ইকবাল, ড. জাকারিয়া জাকির, মো. মোসাদ্দেক হোসেন বাবলু, মহানগর ছাত্র সমাজের সভাপতি মো. নাজমুল হুদা, মহানগর শ্রমিক পার্টির কবি শাহিন সজিব, মহানগর শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক আকিমুজ্জামান রিপন, মহানগর মহিলা পার্টির সাধারণ সম্পাদক রিনা রহমান, মহানগর মহিলা পার্টির নেত্রী শাহেলা আফরিন, শ্রমিক পার্টি নেতা মহিউদ্দিন প্রমুখ।
