পিরোজপুরে কিশোর হত্যার দায়ে দুই ব্যক্তির ফাঁসি

আপডেট : ১৫ নভেম্বর ২০১৯, ২২:০৭

পিরোজপুরের কাউখালীতে উজ্জল আকন নামে এক কিশোরকে কুপিয়ে হত্যার দায়ে লিটন আকন, সাহেদ সরদার নামের দুই ব্যক্তিকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। গত বুধবার বিকালে পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শামসুল হক এ আদেশ দেন। রায়ে তাদেরকে আরো ৫০ হাজার টাকার জরিমানার আদেশ দেওয়া হয়। ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত লিটন আকন পিরোজপুরের কাউখালী উপজেলার বিড়ালঝুড়ি গ্রামের মোফাজ্জল হোসেন আকনের ছেলে এবং সাহেদ সরদার একই গ্রামের মৃত আইউব আলীর  ছেলে।