ঝিনাইদহে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

আপডেট : ১৬ নভেম্বর ২০১৯, ০৮:২৩

ঝিনাইদহের শৈলকুপায় ৬ষ্ঠ এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে শৈলকুপা উপজেলার গাবলা গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতিতা স্কুলছাত্রীকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, রাত সাড়ে ৮টার দিকে ওই ছাত্রী বাড়ির পাশে তার বাবা-মাকে ডাকতে যাচ্ছিল। বাড়ির বাইরে গেলে একই গ্রামের রুহুল আমিনের ছেলে রিফাত আরও ৩ জনের সহযোগিতায় তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। সেখান থেকে বাড়ির পাশের কলাবাগানে নিয়ে নির্যাতন করে ফেলে রেখে যায়। পরে পরিবারের লোকজন তাকে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন। এক পর্যায়ে তাকে কলাবাগান থেকে অচেতন অবস্থান উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: আত্মহত্যা ঠেকাবে দূর থেকে নিয়ন্ত্রিত প্রযুক্তি
 
ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে তিনি জানান।

ইত্তেফাক/কেকে