রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা বিতরণ করেন পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার।
এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ফজলে এলাহী এবং ওই শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর ড.কে এম জালাল উদ্দীন আকবর।
আরও পড়ুন: এবার সোহরাব, তবে প্রাণে বেঁচে গেছেন
প্রধান অতিথি সবাইকে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি রংপুরকে একটি সবুজ শ্যামল নগর গড়ে তুলতে সবার সহযোগিতা চান। পরে তিনি শিক্ষার্থীদের জন্য মৌসুমি ফলসহ বিভিন্ন ফল ঔষধি গাছের চারা বিতরণ করেন।
ইত্তেফাক/এসি
