একাত্তরের দিনগুলি
— জাহানারা ইমাম
১।‘একাত্তরের দিনগুলি’ গ্রন্থে প্রথমে উল্লেখিত তারিখ নিচের কোনটি?
(ক) ১২ই এপ্রিল (খ) ১৪ই এপ্রিল
(গ) ১৩ই এপ্রিল (ঘ) ১৫ই এপ্রিল
২।‘একাত্তরের দিনগুলি’ গ্রন্থের প্রথম উল্লেখিত দিন নিচের কোনটি?
(ক) বৃহস্পতিবার (খ) সোমবার
(গ) মঙ্গলবার (ঘ) বুধবার
৩।‘একাত্তরের দিনগুলি’ গ্রন্থে উল্লেখিত কোন দিন দিনভর একটানা বৃষ্টি হয়েছিল?
(ক) মঙ্গলবার (খ) সোমবার
(গ) রোববার (ঘ) বুধবার
৪। জামী কী কাটছিল?
(ক) প্রবাদ প্রবচন (খ) ছড়া
(গ) গান (ঘ) কবিতা
৫। যুদ্ধের শেষ দিকে শহীদ হন কে?
(ক) রুমী (খ) শরীফ
(গ) জামী (ঘ) জাহানারা ইমাম
৬।‘একাত্তরের দিনগুলি’ গ্রন্থে উল্লেখিত বাবুর মামারা কোথায় থাকতেন?
(ক) এলিফ্যান্ট রোড (খ) শান্তিনগর
(গ) সদরঘাট (ঘ) আজিমপুর
৭। ‘মুষলধারায়’ বলতে বোঝায়-
(ক) অত্যন্ত মোটা ধারা
(খ) অত্যন্ত ক্ষুদ্র ধারা
(গ) মাঝারি ধারা (ঘ) শুষ্ক মৌসুম
৮। করিমের ঘরে ঢোকার কারণ কী?
(ক) পাক-বাহিনীর ভয়ে
(খ) লেখকের সঙ্গে কথা বলতে
(গ) বৃষ্টি থেকে নিজেকে রক্ষা করতে
(ঘ) রোদ থেকে নিজেকে রক্ষা করতে
৯।‘কোথায় যাবে?’ এটি কোন ধরনের বাক্য?
(ক) জিজ্ঞাসা (খ) হতাশা
(গ) অনুভূতিশীল (ঘ) ব্যঞ্জনামূলক
১০। এ পাড়া ছেড়ে মানুষ যাচ্ছে কেন?
(ক) মুক্তিযুদ্ধের জন্য (খ) হানাদারদের ভয়ে
(গ) জীবিকার সন্ধানে (ঘ) অত্যাচারের ভয়ে
১১। এলিফ্যান্ট রোডের মানুষ শান্তিনগর ছুটছে কেন?
(ক) নিরাপত্তার জন্য (খ) বেড়ানোর জন্য
(গ) ছাত্রদের জন্য (ঘ) যুদ্ধে অংশ নেওয়ার জন্য
১২। ‘নদীতে নাকি প্রচুর লাশ ভাসছে’-উক্তিটি দ্বারা কী বোঝানো হয়েছে?
(ক) পাকবাহিনীর বর্বরতা
(খ) মুক্তিবাহিনীর সংগ্রাম
(গ) রাজাকার বাহিনীর কর্মকাণ্ড
(ঘ) যৌথ বাহিনীর হত্যাকাণ্ড
১৩। লেখিকা শিউরে ওঠেন কেন?
(ক) ভয়ে (খ) আতঙ্কে
(গ) হত্যাযজ্ঞের কথা শুনে (ঘ) অচেনা স্পর্শে
১৪। হাবিব ভাষা আন্দোলনের সময়ের স্মৃতি পরবর্তী প্রজন্মের নিকট উপস্থাপন করার জন্য একটি গ্রন্থ রচনা করেন। হাবিবের রচিত গ্রন্থটির সাথে কোন রচনার মিল হয়েছে?
(ক) নিমগাছ (খ) বইপড়া
(গ) একাত্তরের দিনগুলি (ঘ) বাঙালি শব্দ
১.গ ২.গ ৪.খ ৫ ক ৬.খ ৭.ক ৮.খ ৯.ক ১০ খ ১১ ক ১২.ক ১৩.গ ১৪.গ
