‘পারফেক্ট’ ডিপার্টমেন্টের মেয়ে

আপডেট : ১৬ নভেম্বর ২০১৯, ২০:৫২

 

যে দশ কারণে উদ্ভিদ বিজ্ঞান বিভাগে পড়ুয়া মেয়েদের প্রেমিকা কিংবা পাত্রী হিসাবে পারফেক্ট, আসুন জেনে আসি—

 

v এদের মনটা অ্যালোভেরা জেলের মতো নরম। এরা সহজে কাউকে কষ্ট দেয় না।

v আপনি যখন তাদের সামনে দাঁড়াবেন, তারা আপনার মনকে নিখুঁতভাবে বোঝার চেষ্টা করবে। এরা মাইক্রোস্কোপে চোখ লাগিয়ে ভাইরাস-ব্যাকটেরিয়া খুঁজতে এতটাই পারদর্শী হয়ে যায় মনের কষ্টগুলো এরা সহজেই ধরে ফেলতে পারে।

v প্রেমিকা কিংবা বউ হিসাবে এরা পারফেক্ট। এদের ধৈর্য আছে, কারণ সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা অব্দি দাঁড়িয়ে প্র্যাকটিক্যাল করার অভ্যাস আছে।

v উদ্ভিদ বিজ্ঞানে গাছের এত জটিল কঠিন বৈজ্ঞানিক নাম এদের মুখস্থ থাকে যে, আপনি কাউকে টাকাপয়সা ধার দিলে খাতায় লিখে রাখার মতো ঝামেলায় পড়তে হবে না।

v আপনি ইচ্ছামতো গায়ে পড়ে খোঁজা দিয়ে কথা বলতে পারবেন, এরা কিছু মনে করবে না। কারণ এরা ডিপার্টমেন্টের সামনে টবে সাজিয়ে রাখা ক্যাকটাসের খোঁচা খেতে খেতে অভ্যস্ত।

v বউ হিসাবে এরা রাত জেগে আপনার অসুস্থতায় সেবা করতে পারবে, প্রেমিকা হিসাবে রাত জেগে কথা বলতে পারবে। কারণ রাত জেগে প্র্যাকটিক্যাল খাতা লেখার অভ্যাস আছে।

v এরা দারুণ রকম ভালোবাসতে জানে। এরা কাউকে একবার ভালোবাসলে আর ভুলতে পারে না। এরা জানে অযত্ন অবহেলায় একটি গাছের মৃত্যু হতে পারে, ভালোবাসা না পেলে একটা মানুষ ঐ পরিস্থিতির শিকার হতে পারে, তাই এরা ভীষণ সেনসিটিভ।

v বাচ্চা সামলাতে এরা ভীষণ দক্ষ, কারণ শৈবাল পিচ্ছিল হওয়া সত্ত্বেও এরা তার সঙ্গে মানিয়ে চলে, সেক্ষেত্রে বাচ্চা দুষ্ট হলেও মানিয়ে নেবে।

v এরা অভিমান ভাঙাতে পারে সহজে আপনি যদি অভিমান করে থাকেন, তবে প্র্যাকটিক্যালের বক্সের চিমটি কাঁচি নিডল এসব ব্যবহার করে ভালোবাসি কথাটা বের করেই ছাড়বে।

v এবার সর্বশেষ পর্যায়ে এদের একটা বিশেষ গুণ হলো—এরা রান্না খারাপ করলে সবজিটার বিভিন্ন রোগের কথা বলে চালিয়ে দেবে।

বি.দ্র. বিয়ে কিংবা প্রেমের পর যদি মনে হয় গবেষণায় ভুল আছে, তবে সে জন্য কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী নয়।

উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, কুড়িগ্রাম সরকারি কলেজ