প্রতিজ্ঞা রক্ষা

আপডেট : ১৬ নভেম্বর ২০১৯, ২০:৫৪

 

 

সেন্টু ভাইয়ের পেটখানা এখন তার শরীর থেকে অনেক দূর এগিয়ে গেছে। বলতে গেলে আউট অব কন্ট্রোল। এত মস্ত পেট নিয়ে কোথাও ঠিক যাওয়া যায় না। চেহারার আগে সবার চোখ তার পেটখানার দিকেই যাই। এই পেট নিয়ে কেউ কেউ পেট খিলিয়ে হাসে! সেন্টু ভাইও এক লোক। খাবার সামনে এলে তার আর মাথা ঠিক থাকে না। নিজেকে আর ধরে রাখতে পারেন না। প্রতি শুক্রবার ভাইয়ের সাথে দেখা হয়। দেখা হলেই ভাই বলেন, ‘আগামী সপ্তাহে এসে দেখবি এই পেট আর নাই!’ আমরাও আশ্বস্ত হই। কিন্তু পরের সপ্তাহে এসে দেখি পেট তার আগের জায়গাই আছে। কখনো কখনো বেড়ে যায়। সে যাই হোক, পেট কমানোর জন্য ভাইয়ের আন্তরিকতার কোনো অভাব নেই। ইন্টারনেট থেকে পেট কমানোর বিভিন্ন ব্যায়াম ভাই ডাউনলোড করে রেখেছেন। প্রতিদিন ভোরে এই ব্যায়াম করার দৃঢ় প্রত্যয়! কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ব্যায়ামটা শুরু করা হচ্ছে না। প্রতিরাতে দৃঢ় প্রত্যয় আর সকাল হলেই সব গণ্ডগোল!

এবার মনে হচ্ছে ভাই সত্যি সত্যিই তার প্রতিজ্ঞা রক্ষা করবেন। খুব সকালে ঘুম ভাঙে সেন্টু ভাইয়ের। বাইরে হালকা হালকা শরতের বৃষ্টি! হিম হিম আবহাওয়া! বেশ আরামদায়ক পরিবেশ! এমন আবহাওয়াই ঘুমানোর জন্যে অতি আদর্শ!

‘না, আজ থাক! ব্যায়াম কাল থেকে শুরু করব! আজ একটু ঘুমাই!’

ঠিকানাবিহীন