আমাদের শহর

আপডেট : ১৬ নভেম্বর ২০১৯, ২০:৫৮

 

(আ. ন. ম. বজলুর রশীদ-এর ‘আমাদের দেশ’ কবিতা অবলম্বনে)

 

আমাদের শহরটাকে কত ভালোবাসি

কালো পিচের বুকে গর্তদের হাসি,

রোড়ে রোড়ে চলে গাড়ি, ঝাঁকি খেয়ে যায়

হকার ভাই বেচে-কেনে ফুটপথের দয়ায়।

 

হেলপারে হাঁক ছাড়ে যাত্রী আছে কোথা

ট্রাফিকে বাড়ায় হাত, বুকে লাগে ব্যথা।

জ্যামে বসে বাবু কাঁদে, এই গাড়ি ক্যান

ড্রাইভারের মুখে হাসি, ভাই পিছে চাপেন।

নাম ও ঠিকানাবিহীন