ল্যাপটপ ও ট্যাবলেটের কাজ করুন এই নোটবুকে

আপডেট : ১৬ নভেম্বর ২০১৯, ২১:০১

 

লেনোভোর আইডিয়াপ্যাড সিরিজের একটি অন্যতম হাইব্রিড নোটবুক কাম ট্যাব ডি৩৩০ পাওয়া যাচ্ছে লেনোভো অনুমোদিত পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের যে কোনো শাখায় এবং অনুমোদিত ডিলার হাউজে। লেনোভো আইডিয়াপ্যাড ডি৩৩০ মডেলের এ হাইব্রিড নোটবুকটি একই সঙ্গে ল্যাপটপ এবং ট্যাবলেটের কাজ করতে সক্ষম।

হাইব্রিড এ নোটবুকটির প্রসেসিং পাওয়ার কম্পিউটারের মতো হলেও এটিকে ট্যাবলেট হিসেবে ব্যবহার করা সম্ভব। ১০ ইঞ্চির ফুল এইচডি ডিসে্প্লরহাইব্রিড নোটবুকটির টাচ সুবিধা সাপোর্ট করে। এছাড়া এটি কিবোর্ড থেকে আলাদা করে ট্যাবলেটের মতো করে ব্যবহার করা যাবে।

অভ্যন্তরীণ স্পেসিফিকেশন বলতে এতে রয়েছে ইন্টেল সেলেরন ডুয়াল কোর এন৪০০০এর সঙ্গে আছে ৪ জিবি র্যাম এবং স্টোরেজ হিসেবে এটি ৬৪ জিবি পর্যন্ত সাপোর্ট করতে সক্ষম। অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে জেনুইন উইন্ডোজ ১০ হোম। ইনপুট হিসেবে আছে ইউএসবি টাইপ সি ৩.১, মাইক্রো এসডি কার্ড স্লট এবং অডিও জ্যাক। এছাড়া কিবোর্ডের অংশে আছে ইউএসবি ২.০। হাইব্রিড নোটবুকটির পেছনে আছে ৫ মেগাপিক্সেল এবং সামনে ২ মেগাপিক্সেল ক্যামেরা।

মোবাইল মার্ক ২০১৪ এর টেস্ট অনুযায়ী এ হাইব্রিড নোটবুকটি ১৩ ঘণ্টা ব্যাকাপ দিতে সক্ষম। অডিও সুবিধা হিসেবে আছে ডলবি প্রিমিয়াম অডিও।

প্লাটিনাম সিলভার কালারে এই টু-ইন-ওয়ান হাইব্রিড নোটবুকটি ১ বছরের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টিতে পাওয়া যাচ্ছে। মাত্র ৩৪,৫০০ টাকায় হাইব্রিড নোটবুকটি পাওয়া যাবে লেনোভো অনুমোদিত পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের যে কোনো শাখায় এবং অনুমোদিত ডিলার হাউজে।