চান্দিনায় নসিমন চালকের লাশ উদ্ধার

আপডেট : ১৬ নভেম্বর ২০১৯, ২১:৩৪

চান্দিনায় শনিবার সকালে এক নসিমন চালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম জাকির হোসেন (৪৮)। তিনি উপজেলার বরকইট ইউনিয়নের শ্রীমন্তুপুর মধ্যপাড়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে।

চান্দিনা থানার ওসি মো. আবুল ফয়সল বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহতের মেয়ে নাঈমা আক্তার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।