রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে থাকা এক বৃদ্ধের লাশের পরিচয় জানতে চায় পুলিশ। শনিবার সকালে তিনি ঐ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান।
রংপুর মেট্রোপলিটন পুলিশের এসআই ইজার আলী জানান, গত ৮ নভেম্বর রংপুর মহানগরীর আর কে রোড নজরুল পাঠাগার সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত ঐ বৃদ্ধকে স্থানীয়রা দেখে ৯৯৯ এ ফোন করলে পুলিশ তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। শনিবার তিনি চিকিত্সাধীন অবস্থায় মারা যান। কিন্তু তার পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় পেলে কোতোয়ালী থানা রংপুরের ০১৭১৯-০৪৩৯৪২, ০১৭২৭২১৪৬৪০ নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন এই কর্মকর্তা।
