‘ভালোবাসার আলো-আঁধার’

আপডেট : ১৬ নভেম্বর ২০১৯, ২১:৫৭

 

দীপ্ত টিভিতে শনি থেকে বৃহস্পতিবার রাত ৯টায় প্রচারিত হচ্ছে নাটক ‘ভালোবাসার আলো-আঁধার’। ফাহমিদুর রহমানের চিত্রনাট্য ও নুসরাত জাহানের সংলাপে রচিত এই ধারাবাহিকটি পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। অভিনয় করেছেন সুষমা সরকার, শাহেদ শরিফ খান, সাইফুল জার্নাল, সাবিনা দীপ্তি, শম্পা রেজা, অরুণা বিশ্বাস, আবুল কাশেম, মিলি মুন্সী, চান্দা মাহজাবিন, রেজাউল সুজন, স্বাগতা, আইনুন পুতুল, রুহুল, তূর্য, নাজাহ আলাইনাসহ অনেকে। শমসেরের বাড়িকে কেন্দ্র করে আরজু আর জ্যোতির দ্বন্দ্ব জমে ওঠে। আরজুর সকল ষড়যন্ত্র বুদ্ধি দিয়ে জ্যোতি ভেস্তে দেয়। এদিকে অপূর্ব নন্দিনীকে বিয়ে করবে বলে স্বপ্নের বীজ বোনে। ঘটনাক্রমে মাহিনও জেনে যায় নন্দিনী ছিল নির্দোষ। সে যা করেছে রাইসার হাত থেকে তার অফিসকে বাঁচাতেই করেছে। অন্যদিকে নন্দিনী রাইসাকে জানিয়ে দেয় সে আর রাইসার পুতুল হয়ে থাকবে না। কোনো অন্যায় কাজে রাইসার সঙ্গ সে দেবে না। কিন্তু তাই বলে কী রাইসা ছেড়ে দেবে নন্দিনীকে? আর নন্দিনী? সে কী বিয়ে করে ফেলবে অপূর্বকে?