ঢাকার ধামরাইয়ে মোটরসাইকেল চুরির ঘটনায় আটজনকে গ্রেফতার করেছ পুলিশ। আসামিদের দেওয়া তথ্য অনুযায়ী ধামরাই থানার চুরি মামলার ২টি মোটরসাইকেল, মানিকগঞ্জ দৌলতপুর থানার ১টি মোটরসাইকেল ও সাভার থানা এলাকার চুরি যাওয়া ২টি মোটরসাইকেলসহ ৫টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
রবিবার ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, গ্রেফতারকৃতরা রিমান্ডে আছে।
গ্রেফতার হলেন- সোহেল ফরাজী (২৫), আজিজুর মণ্ডল (৩২) রুবেল খান (২৮), নাজমুল হাসান মুন্না (২৯), বাদশা ফরাজী, আজিজ শেখ (২৮), সেলিম খান ওরফে সেলিম মোল্লা (৩৫), রবিউল ফরাজী
আসামিদের গ্রেফতারকালে হেরোইন ও মোটরসাইকেল চুরির কাজে ব্যবহৃত তালা ভাঙ্গার হ্যান্ডেল ২টি, প্লাস ২টি, স্ক্রু ড্রাইভার ২টি ও বিভিন্ন তালার চাবিসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
ইত্তেফাক/জেডএইচ
