বসতবাড়ি থেকে লাখ পিস ইয়াবাসহ নারী আটক

আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ১৮:১৪

কক্সবাজারের টেকনাফের লেদা লামার পাড়ায় অভিযান চালিয়ে প্রায় দেড় লাখ ইয়াবাসহ এক নারীকে আটক করেছে র‌্যাব সদস্যরা। রবিবার ভোররাতে র‌্যাব-১৫ এর টেকনাফ (সিপিসি-১) ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়।

আটক জুলেখা বেগম (২০) টেকনাফের  লেদা লামার পাড়ার রাসেলের স্ত্রী।
 
র‌্যাব-১৫ এর টেকনাফ (সিপিসি-১) ইনচার্জ লে. (এক্স) বিপিএন মীর্জা শাহেদ মাহতাব জানান, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে টেকনাফের হ্নীলাস্থ পূর্ব লেদা লামার পাড়ার মো. আবুল কাশেমের বাড়িতে অভিযান চালায় র‌্যাব-১৫ এর টেকনাফের সদস্যরা। এ সময় চিহ্নিত কিছু মাদক কারবারি পালিয়ে যায়। পরে বাড়ি তল্লাশি করে অভিনব কায়দায় লুকানো ১ লাখ ৪৯ হাজার ৭শ পিস ইয়াবাসহ রাসেলের স্ত্রী জুলেখাকে আটক করা হয়।

আরও পড়ুন: এয়ার ইন্ডিয়া বেচে দেবে ভারত সরকার

ইয়াবাসহ আটক নারীকে টেকনাফ থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা করা হয়েছে।

ইত্তেফাক/এসি