স্পোর্টস রিপোর্টার
শনিবার গাজীপুরের একটি রিসোর্টে হয়ে গেলো বাফুফের বার্ষিক সাধারণ সভা। তিন বছরের বাজেট অনুমোদন হওয়ার পর সেখানে ২০২০ সালের জন্য সাড়ে ৪১ কোটি টাকার বাজেটও অনুমোদন দেওয়া হয়। গতকাল বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ সংবাদ মাধ্যমের প্রশ্নে নতুন বছরের বাজেট নিয়ে কথা বলেন। সাড়ে ৪১ কোটি টাকার বাজেট করা হলেও ফিফার অর্থ ছাড়াও একাধিক স্পন্সর প্রতিষ্ঠান হতে অর্থ পাওয়া যাবে। ১২ কোটি টাকা স্পন্সরদের কাছ হতে পাওয়া যাবে। ৫ কোটি ৬০ লাখ টাকা প্রশাসনিক খাতে ব্যয় হবে। পেছনের তিন বছরের চেয়ে এই বাজেট বেশি হলেও লাভবান হবে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো। প্রিমিয়ার লিগের জন্য বাজেট নির্ধারণ করা হয়েছে ৫ কোটি ১০ লাখ টাকা। এই অর্থ হতে লিগে অংশগ্রহণকারী ক্লাবগুলোকে বরাদ্দ দেওয়া হতে পারে। তাছাড়া ভেন্যু সংস্কারসহ আরো কিছু কাজের জন্যও এই অর্থ খরচ হতে পারে। যুব প্রশিক্ষণ নামে নতুন একটি প্রকল্প তৈরি করা হয়েছে। সেখানে বয়সভিত্তিক ফুটবল দলগুলোর প্রশিক্ষণের জন্য। যেখানে ব্যয় হবে ২ কোটি ৬৩ লাখ টাকা। বাফুফের মনে হচ্ছে এই অর্থ খুব বেশি না কারণ বিভিন্ন বয়সভিত্তিক দলগুলোকে বিদেশে পাঠিয়ে উন্নত প্রশিক্ষণ দিয়ে আনতে চায়। তরুণ ফুটবলাররা উন্নত প্রশিক্ষণ পেলে তারা জাতীয় সিনিয়র দলে ভালো পারফরম্যান্স করতে পারবে। স্কুল ফুটবলের ৪ কোটি টাকার বাজেট কমিয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। বাফুফে মনে করে স্কুল ফুটবলে মন্ত্রণালয় অর্থ ব্যয় করছে। বাফুফে ৬৪ জেলা নিয়ে একটা স্কুলভিত্তিক টুর্নামেন্ট করবে, সেখানে ৪০ লাখ টাকা হলে চলবে। মোদ্দাকথা হচ্ছে বাফুফে মানছে সাড়ে ৪১ কোটি টাকার বড়ো বাজেটের অর্থ সংগ্রহ করা সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ হবে।
