লাভেলো জুনিয়র টেনিস
স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহীর জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে ‘লাভেলো আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশীপ-২০১৯’-এর বালক এককের ও বালক দ্বৈত এবং বালিকা দ্বৈতের সেমিফাইনাল এবং বালিকা দ্বৈতের ফাইনাল শনিবার অনুষ্ঠিত হয়েছে।
বালিকা দ্বৈতের ফাইনালে চীনের ম্যাংকি লি ও ইওয়েনদান ঝু জুটি ৭-৫, ৬-০ সেটে ভারতের হেতভি চৌধুরী ও ছাবানা শ্রী লি মালেলা শ্রীনাথ জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। বালক এককের সেমিফাইনালে ভারতের উদয়বীর সিংহ ৬-৩, ৬-৩ সেটে স্বদেশি অনর্ঘ গাঙ্গুলিকে; ভারতের আদিত্য বর্ধন রায় চৌধুরী ৬-৪, ৬-০ সেটে জাপানের নাথান আকিরা মাতসুগুমাকে পরাজিত করে ফাইনালে উঠেছে। অন্যদিকে বালিকা এককের সেমিফাইনালে চীনের হাওইয়ান উ ৬-১, ৬-৪ সেটে ভারতের স্বেতা সামন্তকে; চীনের ম্যাংকি লি ৬-০, ৬-৪ সেটে স্বদেশি জিওয়েন মুকে পরাজিত করে ফাইনালে উঠেছে।
এদিকে বালক দ্বৈতের সেমিফাইনালে ভারতের সুবাস পরমাস্যম ও উদয়বীর সিংহ জুটি ৩-৬, ৬-৪, ১০-২ সেটে জাপানি রিও মুরাকামী ও গাকুতা তানাকা জুটিকে; ভারতের আদিত্য বর্ধন রায় চৌধুরী ও জয়েসবিন সিদানা জুটি ৬-৩, ৬-৪, সেটে জাপানের তাকুযা কবাইয়াসি ও নাথান আকিরা মাদসুগুমা জুটিকে পরাজিত করে ফাইনালে উঠেছে।
