আন্তর্জাতিক কিরাত সম্মেলন ২৯ নভেম্বর

আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ২১:৪৩

আগামী ২৯ নভেম্বর বাদ আসর বাংলাদেশ করি সমিতির উদ্যোগে ৩য় আন্তর্জাতিক কিরাত সম্মেলন ২০১৯ জাতীয় মসজিদ বায়তুল মোকাররম পূর্ব চত্বরে অনুষ্ঠিত হবে। ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ এতে প্রধান অতিথি থাকবেন। অনুষ্ঠানে মিশর, তানজানিয়া, ইরান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারত ও বাংলাদেশের আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কারিগণ তিলাওয়াত করবেন। —প্রেস বিজ্ঞপ্তি