সার্বভৌমত্বের বিরুদ্ধে চক্রান্ত নস্যাত্ করতে হবে —ইসলামী আন্দোলন

আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ০০:১২

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা বসে নেই। দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের রুখে দিয়ে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় নীতির পরিবর্তন ঘটাতে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান।

গতকাল বিকালে পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের নবঘোষিত কমিটির সদস্যদের শপথগ্রহণ ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংগঠনের সভাপতি শহিদুল ইসলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আবুল কাশেম, মাওলানা নেছার উদ্দীন, হাফেজ মাওলানা ছিদ্দিকুর রহমান প্রমুখ।