পেঁয়াজের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ সারাদেশে বিএনপির বিক্ষোভ

আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ০০:১২

পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ সোমবার ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। সকাল ১০টায় ঢাকায় থানায় থানায় বিক্ষোভ সমাবেশ হবে। গতকাল সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বিবৃতিতে এই তথ্য জানান। এটা জাতীয় প্রেসক্লাবের সামনে হওয়ার কথা ছিল।