ইউক্রেন প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ অস্বাভাবিক ও বেঠিক

আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ০০:১৬

ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের ফোনালাপ অস্বাভাবিক এবং ভুল ছিল বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের এক সহযোগী। কংগ্রেসের প্রতিনিধি পরিষদের তদন্ত কমিটির কাছে এ কথা বলেছেন তিনি। শনিবার কমিটির প্রকাশিত নথি থেকে এ তথ্য জানা গেছে। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, তার স্বাস্থ্য ভালো আছে। খবর রয়টার্সের

মাইক পেন্সের পররাষ্ট্রনীতি বিষয়ক সহযোগী জেনিফার উইলিয়ামস বলেছেন, গত ২৫ জুলাই ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের ফোনালাপ শুনেছেন। তাতে ট্রাম্প যেভাবে রাজনৈতিক স্পর্শকাতর বিষয়ে তদন্ত করতে বলেছিলেন তা তার কাছে অস্বাভাবিক ও বেঠিক বলে মনে হয়েছে। তার মতে, ঐ ফোনালাপ ছিল খুব বেশি রাজনৈতিক যা সাধারণত বিদেশি নেতাদের সঙ্গে এমনটা করা হয় না। তাই ঐ বিষয়গুলো ছিল প্রেসিডেন্টের ব্যক্তিগত রাজনৈতিক ইস্যু। প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের তদন্ত কমিটি শনিবার জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সাবেক কর্মকর্তা টিম মরিসনের সাক্ষ্যের নথিও প্রকাশ করা হয়েছে।

স্বাস্থ্য ভালো ট্রাম্পের

প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, তার স্বাস্থ্য এখন ভালো আছে। ওয়াশিংটনের ওয়াল্টার রিড মেডিক্যাল সেন্টারে তিনি বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন। তবে তার পরীক্ষার বিষয়গুলো প্রকাশ করা হয়নি।

লুইজিয়ানায় ডেমোক্র্যাটদের জয়

মার্কিন অঙ্গরাজ্য লুইজিয়ানায় গভর্নর পদে ডেমোক্র্যাটদের জয় হয়েছে। গভর্নর জন বেল অ্যাডওয়ার্ডস দ্বিতীয়বারের মতো জয় পেয়েছেন। তার শক্ত প্রতিদ্বন্দ্বী রিপাবলিকানের চেয়ে এডি রিসপনকে হারিয়েছেন। তিনি ৫১ ভাগ ভোট পেয়েছেন।