ইরানে পেট্রলের মূল্যবৃদ্ধিতে সমর্থন জানিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি সহিংস কর্মকাণ্ডের জন্য শত্রু দেশকে দায়ী করেছেন। রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, সরকার পেট্রলের দাম ৫০ ভাগ বাড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছে তা সঠিক বলে মনে করেন খামেনি। তিনি বিরোধী দল এবং ইরানের শত্রু দেশের প্রতি ইঙ্গিত করে বলেছেন, এরাই সহিংস কর্মকাণ্ডতে উত্সাহ দিচ্ছে। তবে তিনি বিস্তারিত কিছু বলেননি। সম্প্রতি দেশটিতে পেট্রলের দাম বাড়ানোর ফলে বিক্ষোভ হয়। শনিবারের বিক্ষোভে এক জন নিহতও হন। —আল জাজিরা
