ভরা মৌসুমে পেঁয়াজ আমদানি বন্ধের চিন্তা চলছে :কৃষিমন্ত্রী

আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ০০:১৯

আগামী ২০ থেকে ২৫ দিনের মধ্যে ভারত পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নিতে পারে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘এই সময়ের মধ্যে নতুন পেঁয়াজ বাজারে এসে যাবে। আমার বিশ্বাস, তখন দাম সহনীয় পর্যায়ে চলে আসবে।’ তিনি আরো বলেন, ‘কৃষকের ন্যায্য দাম পাওয়া নিশ্চিত করতে সরকার ভরা মৌসুমে পেঁয়াজ আমদানি বন্ধ রাখার চিন্তা করছে। ইতিমধ্যে আমরা এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছি।’

গতকাল রবিবার রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠান শেষে কৃষিমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এই সেমিনারের আয়োজন করে।