বন্যায় ক্ষতিগ্রস্থদের ঘর মেরামত করে দেবে ক্যান্সার সোসাইটি

আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ১৮:৫৬

বন্যায় ক্ষতিগ্রস্থদের সাহায্যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্যান্সার সোসাইটি গাইবান্ধা জেলা শাখা। সংগঠনটি গত বন্যায় ক্ষতিগ্রস্থ গাইবান্ধা সদর উপজেলার ৯৩টি পরিবারের ঘরবাড়ি নিজ উদ্যোগে মেরামত করে দেবে। 

ক্যান্সার সোসাইটির এই উদ্যাগ বাস্তবায়ন ব্যয় হবে প্রায় আট লাখ টাকা। সোমবার এ উদ্দেশ্যে তাদের চিহ্নিত ৯৩টি পরিবারকে ঘর মেরামতের স্লিপ বিতরণ করা হয়। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এসব স্লিপ বিতরণ করেন সংগঠনটির গাইবান্ধা জেলা শাখার সভাপতি ও প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ সহকারি সেলিমা খাতুন। 

আরও পড়ুন: শেরপুরে বিএসএফের গুলিতে নিহত ২ বাংলাদেশি

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা সিদ্দিক হোসেন চৌধুরী, জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি শাহ মশিউর রহমান, সাধারণ সম্পাদক প্রমোতোষ সাহা, বিশিষ্ট ব্যবসায়ী হারুণ-অর-রশিদ প্রমুখ।

ইত্তেফাক/এসএইচএম