ভাপা ইলিশ

আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ১৯:১৬

 

উপকরণ :ইলিশ মাছ ৮ টুকরা, হলুদ সরিষা বাটা ২ টেবিল চামচ, কালো সরিষা বাটা ২ টেবিল চামচ, রসুন কুচি ১ টেবিল চামচ, শুকনা মরিচের গুঁড়া ১ চা চামচ, কাঁচা মরিচ ৪/৫টি, লবণ পরিমাণমতো, হলুদ পরিমাণমতো, সরিষার তেল ৩ টেবিল চামচ।

সরিষা বাটার সময় ২টি কাঁচা মরিচ ও একটু লবণ দিয়ে বাটতে হবে, তাহলে সরিষা তিতা হবে না।

প্রণালি :সব উপকরণ একসঙ্গে মাছের গায়ে মাখিয়ে নিয়ে মেরিনেট করে রাখতে হবে ১০/১৫ মিনিট। এবার ঢাকনাওয়ালা একটা বাটিতে মাখানো মাছ ও মসলা ঢেলে ঢাকনা লাগিয়ে ভাপে দিয়ে রান্না করতে হবে ২০/২৫ মিনিট। এরপর গরম গরম পরিবেশন করুন মজাদার ভাপা ইলিশ।