উপকরণ :মুরগির মাংস ১ কেজি। রসুন বাটা ও আদা বাটা এক চা চামচ করে। হলুদ, মরিচ, ধনে, জিরা এক চা চামচ করে। দই, তেজপাতা, গরম মসলা, জয়ত্রী গুঁড়া, লবণ ও তেল পরিমাণমতো।
প্রণালি :মাংস ভালো করে ধুয়ে নিন। এবার পানি ঝরিয়ে সকল মসলা তৈরি করে নিন। এবার মসলা মাংসে মাখিয়ে নিন। ১ ঘণ্টা মেরিনেট করে রেখে দিন। চুলায় পাত্র দিয়ে তেল দিয়ে দিন। মাংস ঢেলে ভালো করে কষিয়ে নিন। এবার এতে দিয়ে দিন এক কাপ গরম পানি। ঢাকনা দিয়ে মাঝারি আঁচে রান্না করুন। তেল ভেসে উঠলে নামিয়ে নিন।
