ব্রেড পিজ্জা

আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ১৯:১৮

 

উপকরণ :ক্যাপসিকাম ১টি, বড় পেঁয়াজ ১টি, টমেটো ১টি (সবগুলোকে ছোট ছোট করে কেটে নিন), কাঁচা মরিচ কুচি ২টি, মিক্স হার্বস ১/২ চা চামচ, চিলি ফ্লেক্স ১/২ চা চামচ, গোলমরিচ গুঁড়া ১/৪ চা চামচ, লবণ প্রয়োজনমতো, পিজ্জা সস প্রয়োজনমতো, মজোরোলা চিজ ১০০ গ্রাম, পাউরুটি ৪ পিস, অলিভ ওয়েল ১ টেবিল চামচ।

প্রণালি :পাউরুটি চিজ, সস বাদে বাকি সব উপকরণ হালকা হাতে মিশিয়ে নিন। এখন পাউরুটিগুলোতে অল্প করে সস মাখিয়ে নিন। সবগুলো ব্রেড সস দিয়ে মাখানো হয়ে যাওয়ার পর এখন ব্রেডগুলো উপরের টকিগুলো দিয়ে তার উপরে চিজ দিয়ে দিতে হবে। ১৮০ ডিগ্রি সেলসিয়াসে প্রিহিট ওভেনে বেক করতে হবে ১৫ মিনিট।