কামারখন্দ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
কামারখন্দে সোমবার মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়। বেসরকারি সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এনডিপি) সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির আয়োজনে ও পিকেএসএফের অর্থায়নে সকাল ৮টায় উপজেলার আলোকদিয়ার মোড় হতে ম্যারাথন শুরু হয়ে সরকারি হাজি কোরপ আলী মেমোরিয়াল কলেজ মাঠে এসে শেষ হয়। স্কুল-কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি নানা বয়সি মানুষ মিনি ম্যারাথনে অংশগ্রহণ করে। ম্যারাথন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না।
