ওয়ালটন ফ্রিজ কিনে ক্যাশ ভাউচারে ফ্রি এসি

আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ২১:৪৯

দেশব্যাপী চলছে ওয়ালটনের ‘উইন্টার ফেস্টিভ্যাল’। শীতকে ঘিরে চলছে ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৫। এর আওতায় যেকোনো মডেলের ওয়ালটন ফ্রিজ কিনে রেজিস্ট্রেশন করলে রয়েছে ২০০ শতাংশ ক্যাশ ভাউচার পাওয়ার সুযোগ। এরই মধ্যে ওয়ালটন ফ্রিজের অসংখ্য ক্রেতা পেয়েছেন এ সুবিধা। তাদের মধ্যে এক জন খুলনার ফজলুল হক। ঐ ক্যাশ ভাউচার দিয়ে ওয়ালটনের স্মার্ট এয়ার কন্ডিশনার কিনেছেন বিদ্যুতায়ন বোর্ডের কর্মী ফজলুল।

উল্লেখ্য, অনলাইনে দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে ডিজিটাল ডাটাবেইজ তৈরি করছে ওয়ালটন। এর মাধ্যমে ক্রেতার নাম, ফোন নম্বর এবং ক্রয়কৃত পণ্যের মডেল নম্বরসহ বিস্তারিত তথ্য ওয়ালটনের সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে। ফলে ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও গ্রাহক দেশের যেকোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে সহজেই কাঙ্ক্ষিত সেবা নিতে পারছেন। এ কার্যক্রমে ক্রেতাদের উদ্বুদ্ধ করতে ডিজিটাল ক্যাম্পেইনের আওতায় ফ্রিজের ক্রেতাদের জন্য রয়েছে ২০০ শতাংশ ক্যাশ ভাউচারসহ নিশ্চিত ক্যাশব্যাকের সুযোগ।

১৪ নভেম্বর খুলনা সরকারি মহসিন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে ফজলুল হকের কাছে ২০০% ক্যাশ ভাউচার হস্তান্তর করা হয়। ওয়ালটনের পক্ষে তার হাতে ক্যাশ ভাউচার এবং ঐ টাকায় কেনা স্মার্ট এসি তুলে দেন জনপ্রিয় চিত্রনায়ক মামনুন হাসান ইমন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৌলতপুর থানা আওয়ামী লীগের সহসভাপতি শাহিন জামান পন, সরকারি মহসিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম জোয়ার্দ্দার, খুলনা সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ কামরুজ্জামান প্রমুখ। —প্রেস বিজ্ঞপ্তি