জাতীয় লিগ
দ্বিতীয় স্তর
স্পোর্টস রিপোর্টার
জাতীয় লিগের দ্বিতীয় স্তরের খেলায় আগেই সেরা হয়ে গেছে সিলেট। দুই দিনের মধ্যে চট্টগ্রামকে হারিয়ে তারা প্রথম স্তরে উন্নতি নিশ্চিত করে ফেলেছে। এখন বাকী আছে কেবল নিয়ম রক্ষার বরিশাল ও ঢাকা মেট্রোর ম্যাচ। এই ম্যাচটি ড্রয়ের দিকেই এগোচ্ছে।
বরিশালে স্বাগতিকরা প্রথম ইনিংসে ৪১৪ রান করেছিল। জবাবে ঢাকা মেট্রো ৪৬৬ রান করে। আর দ্বিতীয় ইনিংসে গতকাল দিনের খেলা শেষ পর্যন্ত ৩ উইকেটে ৩০ রান করেছে বরিশাল।
২ উইকেটে ২২৫ রান নিয়ে দিন শুরু করেছিল ঢাকা মেট্রো। অপরাজিত দুই ব্যাটসম্যান সামসুর রহমান শুভ ও মার্শাল আইয়ুব সেঞ্চুরি পেয়েছেন। সামসুর ১০৩ রান করে আউট হন। মার্শাল করেন ১০৯ রান। এরপর আল আমিন জুনিয়র নেমে ৯২ রানের ইনিংস খেলেন। জাবিদ ৬২ রানে অপরাজিত থাকেন।
সোহাগ গাজী ৯৮ রানে ৩ উইকেট তুলে নেন।
সংক্ষিপ্ত স্কোর:
বরিশাল-১ম ইনিংস: ১০৮.২ ওভারে ৪১৪/১০
এবং ২য় ইনিংস: ১৬ ওভারে ৩০/৩ (ফজলে রাব্বি ব্যাটিং ১৯; আরাফাত সানি ২/১০)
ঢাকা মেট্রো-১ম ইনিংস: ১৪০.৩ ওভারে ৪৬৬/১০ (মার্শাল ১০৯, সামসুর ১০৩, আল আমিন ৯২, জাবিদ ৬২*, আরফাত সানি ৩১; সোহাগ ৩/৯৩, ফজলে রাব্বি ২/২৬, মনির ২/১২৮)।
