ভারতের রাজস্থানে একটি বাস ও একটি ট্রাকের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ১৮ জন। পুলিশ জানিয়েছে, রাজস্থানের বিকানের জেলায় ঐ দুর্ঘটনা ঘটেছে।
ঐ বাসটি বিকানের থেকে জয়পুরের দিকে যাচ্ছিল। সোমবার সকালে দুনগড়গড়ের কাছে বাসটি দুর্ঘটনাকবলিত হয়েছে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১০ জনের। হাসপাতালে মারা গেছে আরো চার জন।
