খুলনায় ককটেল বিস্ফোরণে সোহরাব সরদার নামে এক আওয়ামী লীগ কর্মী আহত হয়েছেন। শনিবার রাত সোয়া ৮টার দিকে নগরীর আড়ংঘাটা বাজার সংলগ্ন পোদ্দারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত সোয়া ৮টার দিকে নগরীর আড়ংঘাটা বাজার সংলগ্ন পোদ্দারপাড়া গ্রামে বিকট আওয়াজে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। বিস্ফোরিত ককটেলের স্প্লিন্টার পায়ে লেগে আওয়ামী লীগ কর্মী সোহরাব সরদার আহত হন। ঘটনাস্থলের অদূরে খুলনা-৩ আসনের আওয়ামী প্রার্থী বেগম মন্নুজান সুফিয়ানের সমর্থনে গণসংযোগ চলছিল।
আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রেজাউল করিম বলেন, তিনি ঘটনার খবর পেয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ইত্তেফাক/নূহু
