নতুন ইনডেক্স যোগ হবে ডিএসইতে

আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ২১:১০

 ইত্তেফাক রিপোর্ট

নতুন ইনডেক্স বা সূচক চালু হবে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। চলতি বছরের মধ্যেই একটি নতুন ইনডেক্স যোগ করা হবে বলে ডিএসই সূত্রে জানা গেছে। এর মাধ্যমে ডিএসইর মোট চারটি ইনডেক্স হবে। এজন্য একটি তিন সদস্যের টিম করেছে ডিএসই। ঐ টিম নতুন ইনডেক্স নিয়ে কাজ করবে। চীনের শেনজেন স্টক এক্সচেঞ্জের সঙ্গে সমন্বয় করে এটি চালু হবে। তবে মার্কেট মূলধন কত এর ওপর নির্ভর করে ইনডেক্সটি হবে তা এখনো ঠিক করা হয়নি। শেনজেনে তিনটি ক্যাটাগরিতে ইনডেক্সটি আছে। ক্যাটাগরিগুলো হচ্ছে ক্ষুদ্র বাজার মূলধন, মাঝারি বাজার মূলধন, বড়ো বাজার মূলধন। ডিএসইতে নতুন ইনডেক্স চালুর মাধ্যমে বাজারে গতি বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এগিকে গতকাল মঙ্গলবার ডিএসইতে মোট ৩৩৪টি কোম্পানির ১২ কোটি ৮৪ লাখ ৩৫ হাজার ৩৯৪টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ৩৮০ কোটি ৮৩ লাখ ৩৭ হাজার টাকা। গতকাল ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে শূণ্য দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে ৪৭২২.৩৭ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৯ দশমিক শূণ্য ৭ পয়েন্ট বেড়ে ১৬৬১ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ১ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে ১০৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোমপানির মধ্যে দাম বেড়েছে ১২৪টির, কমেছে ১৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ার।

লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কোম্পানি হলো—গ্রামীণফোন, ন্যাশনাল টিউবস, স্ট্যান্ডার্ড সিরামিক, সোনারবাংলা ইন্সু., স্টাইলক্র্যাফট লি., মুন্নু জুট স্টাফলার, বিএসসিসিএল, নিটল ইন্সুরেন্স, ব্র্যাক ব্যাংক লি. ও এ্যাক্টিভ ফাইন। 

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো, বীকন ফার্মা, মোজাফ্ফর হোসেন স্টীল মিল, সী পার্ল রিসোর্ট, এ্যাক্টিভ ফাইন, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়্যাল ফান্ড, অ্যাম্বী ফার্মা, স্ট্যান্ডার্ড সিরামিক, সিএপিএম বিডিবিএল মিউচুয়্যাল ফান্ড, এএফসি এগ্রো ও প্রিমিয়ার সিমেন্ট।

 অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো, প্যাসিফিক ডেনিমস, সাইফ পাওয়ার, তসরিফা ইন্ডাস্ট্রিজ, প্যারামাউন্ট টেক্সটাইল, আইসিবি, ইন্ট্রাকো রিফুয়েলিং, দেশ গার্মেন্টস, তিতাস গ্যাস, এম আই সিমেন্ট ও বিডি ল্যাম্পস।

এদিকে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল সার্বিক সূচক সিএএসপিআই ২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৩৫০ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ১৪ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নিয়েছে ২৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৮টির, কমেছে ১১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির।