জগন্নাথপুরে মাদকবিরোধী সমাবেশ

আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ২১:২৬

জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা

উপজেলা প্রশাসনের আয়োজনে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সমাবেশে ইউএনও মাহ্ফুজুল আলম মাসুমের সভাপতিত্বে বক্তব্য রাখেন—উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদিন, এস আই রফিক, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের হাফিজ মাওলানা মুহিবুর রহমান, ইমাম মাওলানা নিজাম উদ্দিন জালালী প্রমুখ। এর আগে সরকারি তথ্যসেবা ‘৩৩৩’ বিষয়ক অবহিতকরণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।